মেঘনায় লঞ্চডুবি: শোক প্রকাশ করে খালেদা বললেন সরকার ব্যর্থ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ মে ২০১৪, ১৭:৫১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫২

মেঘনায় লঞ্চডুবিতে যাত্রীমৃত্যুর ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, বারবার নৌ-দুর্ঘটনা ঘটলেও তা রোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে। খালেদা জিয়া বলেন, কেন বারবার নদ-নদীতে নৌযান ডুবির ঘটনা ঘটছে, অসংখ্য মানুষের জীবনহানি ঘটছে, তার কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নিতে সরকার সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে। তিনি লঞ্চডুবিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং যাত্রীদের উদ্ধারে তড়িৎ ব্যবস্থা গ্রহণসহ ক্ষতিগ্রস্ত পরিবারদের পর্যাপ্ত ক্ষতিপূরণের আহবান জানান। সরকারের উদাসীনতার কারণেই একের পর এক নৌযান দুর্ঘটনার পূনরাবৃত্তি ও ব্যাপক প্রাণহানি ঘটছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপার্সন।

.
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম