মোদিকে প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও এরশাদের অভিনন্দন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ মে ২০১৪, ১৭:৫৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৪

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল বিজয়ে দলটির নেতা ও সম্ভাব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার দুপুরের আগেই ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে ওঠে। সর্বশেষ তথ্য মতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এরই মধ্যে ৩০১টি আসনে বিজয়ী হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব আলম শাকিল মোদিকে অভিনন্দন বার্তা পাঠানোর তথ্য দেন। এদিকে বিএনপি ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী জানান, বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে খালেদা জিয়ার অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে। এছাড়া এরশাদের পক্ষ থেকে পৃথক বিবৃতি দেওয়া হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এই এনডিএ জোট এখন সরকার গঠনের অপেক্ষায়। জানা গেছে, জোটের পক্ষে শীর্ষ নেতা মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন আগামী ২১ মে। মোদি তার দুটি আসনেই জয় লাভ করেছেন।

.
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম