খালেদা জিয়াকে চেনা যাচ্ছে না: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩১

রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

কারাবন্দি চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে, তাকে এখন আর চেনা যাচ্ছে না বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘২০ দিন পর গত শুক্রবার দেশনেত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন তার স্বজনরা। তাদের মাধ্যমে জানতে পেরেছি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে, তাকে এখন আর চেনা যাচ্ছে না।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সম্পূর্ণ নিরাপরাধ খালেদা জিয়ার কারাবন্দিত্বের আজ  ৫৯২তম কালো দিবস।  কারাগারে যাওয়ার আগে তিনি যেমন ছিলেন এখন তেমন আর নেই। তার ওজন অনেক কমে যাওয়ায় শুকিয়ে গেছেন তিনি। অসুস্থতার জন্য তিনি হাঁটাহাঁটি করতে পারেন না। তাকে বিছানা অথবা চেয়ারে বসে থাকতে হয়। এ কারণে ওষুধ খাওয়ার পরও তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। পায়ের ব্যথা কমেনি। কারাগারে গেলেন হেঁটে। অথচ এখন হাঁটতে পারছেন না। হুইলচেয়ারে করে তাকে এদিক-ওদিক নিতে হয়।’

খালেদা জিয়া উঠে দাঁড়াতে পারে না বলে উল্লেখ করে রিজভী আরও বলেন,  ‘‘তার সারা শরীরে ব্যথা। এমনকি হাত দিয়ে মুখে তুলে খেতেও পারে না। রাতে ঠিকভাবে ঘুমাতে পারেন না, তার দুই কাঁধ প্রায় ফ্রোজেন, হাতগুলো ফ্রোজেন হয়ে যাচ্ছে। অসুখটা ‘ইরিভারসেভেল ডিজিস’, যে ক্ষতিটা হবে তা আর কোনও চিকিৎসাতেই ফিরে আসবে না। তার অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী, তার ওপর অনেক অত্যাচার করেছেন এবার ক্ষান্ত দিন, ‘মিথ্যা সাজানো প্রতিহিংসার’ মামলায় অনেক বেশি শাস্তি দেওয়া হয়েছে। এবার দ্রুত তাকে মুক্তি দিন।’’ 

বর্তমান ‘মিডনাইটভোট ও বিনাভোটের’ সরকারের সর্বগ্রাসী দুর্নীতিতে বিপর্যপ্ত প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বলে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন,  ‘শেয়ারবাজার, ব্যাংক, কয়লা,পাথর,পর্দা,বালিশ, টিন, বই, চা, চেয়ার-টেবিল সবকিছুতেই দুর্নীতি গিজগিজ করছে। হঠাৎ বিস্ময়কর অভিযানে আবিষ্কার হলো শত শত কোটি টাকা, ক্যাসিনো, মদ ও জুয়ার আসরের খবর। শত শত বছরের মসজিদের শহর ঢাকা এখন ক্যাসিনোর শহরে উন্নতি লাভ করেছে।’

লোক দেখানো এ অভিযানে অধরাই থেকে যাচ্ছেন মাদক ও দুর্নীতিবাজদের গডফাদাররা বলে দাবি করে রিজভী বলেন, ‘কারণ এবারের আওযামী আমলে সমগ্র বাংলাদেশটাই ডন গডফাদারদের কব্জায়।’

তিনি বলেন, ‘দেশের ব্যাংকগুলো সব দেউলিয়া করে আওয়ামী লীগ-যুবলীগ নেতাদের ঘরে ঘরে এখন ব্যাংক, টাকশাল বানানো হয়েছে বলে মন্তব্য কেরে রিজভী আরও বলেন, ‘‘বিদেশে লাখ লাখ কোটি টাকা পাচার করছে, পাচারের পর উদ্বৃত্ত টাকা থেকে যাচ্ছে ঘরে। দেশটাই দেউলিয়া করে দিচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর পিতার আক্ষেপের সেই ‘চাটার দল’। সরকারি দলের অঙ্গ সংগঠনের চুনোপুঁটি নেতারা আঙ্গুল ফুলে একেকটা বটগাছ হয়ে গেছে ।’’

গত একদশকে বাংলাদেশ থেকে ছয় লাখ কোটি টাকার বেশি পাচার হয়েছে বলে দাবি করে রিজভী বলেন, ‘২০১৮ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা টাকার পরিমান ৫ হাজার ৩৭৩ কোটি টাকা। সারাদেশে ঋণখেলাপির পরিমাণ ১ লাখ ১০ হাজার ৮৭৪ কোটি টাকা। দেশের ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট, টাকার খোঁজে সরকার। মূলধন সংকটে দেশের ১১টি ব্যাংক। এগুলো হলো— রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক। বেসরকারি খাতের এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স, আইসিবি ইসলামিক ব্যাংক, বিদেশি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান। বিশেষায়িত কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ড থেকে আটশো ১০ কোটি টাকা লোপাট হয়েছে। নানা ভাবে একেক জন লুটেরা হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে ব্যাংকগুলো ফাঁকা করেছে। ৯টি ব্যাংক ইতোমধ্যে অচল হয়ে গেছে, ৫টি ব্যাংকের এলসি নিচ্ছে না বিদেশিরা।

উন্নয়নের নামে সরকারি প্রজেক্ট নেওয়া হয় ৫-১০ গুণ খরচে প্রাক্কলন করে বলে অভিযোগ করে সাবেক এ ছাত্র নেতা বলেন, ‘সরকারি দলের সাধারণ সম্পাদকের মন্ত্রণালয়ে চলছে মহাদুর্নীতি। যেখানে ফোর লেইন রাস্তান নির্মাণে বিশ্বের কোথাও প্রতি কিলোমিটারে ২৮ কোটি টাকার বেশি খরচ হয় না, সেখানে ওবায়দুল কাদের এক কিলোমিটারে খরচ করছেন ২০০ কোটি টাকা। এই একটিমাত্র নম্বরই বলে দিচ্ছে রাঘব বোয়ালদের লুটপাট হচ্ছে কী মাত্রায়।

 

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম