‘ক্যাসিনোর টাকা তারেক রহমান পে‌লে সরকার কি আঙুল চোষে?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১০

নজরুল ইসলাম খান

আওয়ামী লীগের নেতারা ক্যাসিনোর টাকা যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাঠায়, তাহলে সরকার কি বসে বসে আঙুল চোষে?—এমন প্রশ্ন তুলেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২৫ সে‌প্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বিএনপি-জামায়াতকে আওয়ামী লীগের বড় পদে কেন বসিয়েছেন প্রশ্ন রে‌খে নজরুল ইসলাম আরও  বলেন, ‘খন্দকার মোশতাক যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত সেটা সবাই জানে। সেই মোশতাককে রাষ্ট্রপতির পদে শপথ গ্রহণের ব্যবস্থা করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, তিনি এখন আওয়ামী লীগার হয়েছেন।’

আগের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মতো বর্তমান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদগারের দায়িত্ব পেয়েছেন বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ঢাকা শহরকে যারা ক্যাসিনোর শহর বানিয়েছে, তাদেরকে আপনারা পৃষ্ঠপোষকতা করেছেন। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া তারা এগুলো করতে পারতো না।’

ক্যাসিনোর সঙ্গে জড়িত সবাইকে ধরার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ‘বাংলাদেশ থেকে ক্যাসিনো কালচার দূর করুন। লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসুন। কিন্তু আপনারা এটা করতে পারবেন না। কারণ, এই অনাচার যত বাড়তে থাকবে সরকারের নেতারা তত লাভবান হবেন।’

দেশের চলমান সংকট থেকে মুক্তির জন্য সরকার পরিবর্তন দরকার বলে দাবি করে নজরুল ইসলাম বলেন, ‘সরকার পরিবর্তন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে জনগণের অধিকারও প্রতিষ্ঠিত হবে না।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম রাজা প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম