সরকার দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১০

মানববন্ধনে বক্তব্য রাখছেন ব্যারিস্টার মওদুদ আহমদ

সরকার দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘আজকে প্রতিটি ক্ষেত্রে পতন ঘটেছে। এই পতনের কারণ হলো— দেশে কোনও প্রতিনিধিত্বশীল সরকার নেই, যে কারণে আজকে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। তাদের নিজেদের দলের নেতাকর্মীদের দুর্নীতি এমন প্রসার লাভ করেছে যে,  সরকার তাদের নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।’

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘এই সরকারের নিয়ন্ত্রণ এখন আর নেই। সেটার প্রমাণ আমরা গত দুই সপ্তাহে পেয়েছি। শামীম, খালেদ আর সম্রাট— এরা মাত্র তিনটি নাম। আরও শত শত নাম আছে এবং শত শত মানুষ আছে যুবলীগ করে, যারা চাঁদাবাজি করে, ক্যাসিনো চালায় এবং জুয়ার আসর বসায়। এরা কারা? তারাতো এই দলেরই নেতা।’

তিনি বলেন, ‘আজকে ছাত্রলীগের শোভন-রাব্বানী সভাপতি  ও সেক্রেটারি হয়ে যে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছিলেন, তা শুধু শোভন রাব্বানী নয়, এই দলের মধ্যে অনেক শোভন-রাব্বানী রয়েছে। একজন ছাত্রনেতা ৮৬ কোটি টাকা দুর্নীতি করতে পারে, এটা আমি কল্পনাও করতে পারি না। ছাত্রনেতা এত টাকা চাঁদাবাজি করবে এটা তো কল্পনার বাইরে।’

তিনি আরও বলেন, ‘আজ  দুর্নীতি বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে গেছে। নিজেদের দলের মধ্যেতো আছেই, এমন কী বিশ্ববিদ্যালয়ের ১১ উপাচার্য দুর্নীতিতে অভিযুক্ত। ১১টি পাবলিক ইউনিভার্সিটির মধ্যে তিন জন উপাচার্যের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। উপাচার্য একজন সম্মানিত ব্যক্তি। কিন্তু তারাও আজ  দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছেন। একইসঙ্গে আদালতের সর্বত্র দুর্নীতি ছড়িয়ে পড়েছে।’

সরকারের পদত্যাগ দাবি করে মওদুদ বলেন, ‘অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেবেন। যে নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে প্রতিনিধিত্ব সরকার গঠিত হলেই এই নৈরাজ্য, চাঁদাবাজি, জুয়ারি, ক্যাসিনো দূর হবে।’

বিএনপির নীতিনির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, ‘খালেদা জিয়াকে এই সরকার ভয় পায়। কারণ, তারা জানে খালেদা জিয়া যদি মুক্ত হন, তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। স্বেচ্ছাচারিতা আর থাকবে না। ফ্যাসিবাদী সরকার আর থাকবে না, দেশে আইনের শাসন ফিরে আসবে। আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমাদের সব গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে। এই আন্দোলনেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’

মানববন্ধনে আয়োজক সংগঠনের সভাপতি হারুন-অর-রশিদ, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম