'সরকার সভা-সমাবেশে ভয় পায়'

নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০১৪, ১৮:১১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১২

বর্তমান এই অবৈধ সরকার সভা-সমাবেশকে এখন ভয় পাচ্ছে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী আইনজীবী সমিতি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এ কথা বলেন।

তিনি বলেন, এই সরকার অাজীবন ক্ষমতায় থাকবে না, তাদের সব কাজের জন্য জবাবদিহি করতে হবে। অামরা অাওয়ামী লীগের জন্যই এক সময় র‌্যাব গঠন করেছিলাম। ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত তারা যে সন্ত্রাস চালিয়েছিল তার জন্যই র‌্যাব গঠিত হয়েছিল। সেসময় শুধু বিশেষ কিছু দায়িত্ব ছিল। কিন্তু এখন তারা গুম, খুনসহ নানা কাজে ব্যস্ত। অামরা কখনোই র‌্যাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করিনি।

খালেদা জিয়া বলেন, অাইনজীবীদের এখন খেয়াল রাখতে হবে কখন কাকে কীভাবে গ্রেফতার করা হচ্ছে। কাউকে গ্রেফতার করতে হলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা করতে হবে বলে দাবি জানান।

শনিবার সকালে অাইনজীবীদের পূর্বনির্ধারিত সমাবেশে পুলিশি বাধা প্রসঙ্গে তিনি বলেন, সভা সমাবেশ করার অধিকার সবার অাছে। অামাদের নির্বাচিত অাইনজীবীদের অধিকার অাছে সমাবেশ করার। সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই সভা সমাবেশ করতে দেয় না।

উল্লেখ্য, শনিবার সকালে সুপ্রিম কোর্টে বিএনপি সমর্থিত অাইনজীবীরা সমাবেশ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। জোর করে কোর্টে ঢুকতে চাইলে পুলিশ কমপক্ষে ১৫ জন অাইনজীবীকে অাটক করে। বারবার পুলিশি বাধায় পরে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করেন বিএনপির অাইনজীবীরা।

.
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম