ফরমালিন দিয়ে দেশ চালাচ্ছে আ'লীগ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০১৪, ১৮:৪২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৩

আওয়ামী লীগ পুরো সমাজেই ফরমালিন দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভবনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, “আওয়ামী লীগ সরকার দেশের সব কিছুতেই ফরমালিন দিয়েছে, পুরো সমাজেই ফরমালিন দিয়েছে। ব্যাংক-শেয়ারবাজার থেকে শুরু করে সব ফরমালিন দিয়ে ধ্বংস করে দিয়েছে।” শেখ হাসিনার বর্তমান শাসনামলকে ‘ফরমালিনের যুগ’ হিসেবে আখ্যায়িত করে ফখরুল বলেন , “তার শাসনামলের যুগ ফরমালিনের যুগ। রাজনীতি, অর্থনীতি ও সমাজে ফরমালিনের প্রয়োগ তারা খুব দক্ষভাবে করছেন।” বিএনপির জন্ম অবৈধ বলে শনিবার প্রধানমন্ত্রীর করা মন্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল ক্ষোভ প্রকাশ করে বলেন, “তার এ বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এ ধরনের ভাষণ ও বক্তব্যে তার স্বৈরাচারী ও ফ্যাসিবাদী চেহারা প্রকাশ হয়েছে।” প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “তিনি বিচারকদের হুমকি দিতেও ছাড়েননি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিনি বিচারকদের হুমকি দিয়েছেন”। তিনি বলেন, “আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে জোর করে ক্ষমতা ধরে রেখেছে। অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তখন দেখা যাবে কারা বৈধ, কারা অবৈধ।” জামায়াতে ইসলামীর বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “জামায়াত সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য আরও পর্যবেক্ষণ করতে হবে। তবে আওয়ামী লীগ তাদের আগের অবস্থানে আছে কি না তা নিয়ে তাদের লোকজনের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে।” সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, দলের যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ।

.
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম