রংপুরে নির্বাচনি প্রচারে গিয়ে ‘আহত’ মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪১

রংপুরে বিএনপি প্রার্থী রিটা রহমানের পক্ষে খোলা ট্রাকে চড়ে প্রচারণা চালাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রংপুর-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ করতে গিয়ে দুর্ঘটনায় হাত কেটে গেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এসময় রক্তক্ষরণ ও ব্লাড সুগার কমে যাওয়ায় তিনি অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তবে তিনি এখন সুস্থ আছেন এবং ঢাকায় ফেরার পথে রয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) আসনটিতে বিএনপির প্রার্থী রিটা রহমানের পক্ষে রংপুর শহরে একটি খোলা ট্রাকে করে গণসংযোগ চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফরসঙ্গী বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, বিকাল সাড়ে চারটার দিকে নির্বাচনি গণসংযোগের সময় চলন্ত ট্রাকে স্লোগান দেওয়া হচ্ছিল। সে সময়ে চালক হঠাৎ ব্রেক চাপলে ভারসাম্যের জন্য ট্রাকের একটি অংশ ধরতে গিয়ে মহাসচিবের বাম হাত কেটে যায়। ডায়াবেটিস থাকায় এই রক্তক্ষরণে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় প্রাইম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নেন।

রংপুর প্রতিনিধি জানান, রংপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জামান শামু বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, সভা শেষে গাড়িতে ওঠার সময় বিএনপি মহাসচিব তার বাম হাতে ব্যথা পান। সেই সঙ্গে তার সুগার নেমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে বেসরকারি চিকিৎসাকেন্দ্র প্রাইম হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। 

অপরদিকে, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জানান, মহাসচিব হাসপাতালে আধাঘণ্টা অবস্থান করার পর তিনি গাড়িতে করে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রংপুর ত্যাগ করেছেন। সন্ধ্যা ৭টার ফ্লাইটে তার ঢাকায় ফিরে যাওয়ার কথা।

/এএইচআর/এসটিএস/টিএন/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম