প্রধানমন্ত্রীর ভারত সফরের পর আমরা বারবার হতাশ হই: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ১২:৪৯আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১২:৫৯

মানববন্ধনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের পর আমরা বারবার হতাশ হই। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী গেছেন ভারতে। আমরা সবসময় আশা করে থাকি, ভারতের সঙ্গে এই সরকারের নাকি সুউচ্চ সম্পর্ক। প্রধানমন্ত্রী যতবার ভারত যান বারবার আমরা হতাশ হই। যতবারই যান আসার পর দেখি, আমাদের মূল সমস্যাগুলোর কোনও সমাধান হয় না। দিয়ে আসি একেবারে উজাড় করে। সীমান্তে হত্যা সমস্যার সমাধান হয় না, তিস্তার পানির সমস্যার সমাধান হয় না, ফারাক্কার বাঁধ খুলে দেওয়ায় আমাদের বন্যা হয়ে যায়— সেই সমস্যারও সমাধান হয় না। বাণিজ্যের মধ্যে যে ভারসাম্যহীনতা আছে— তার সমাধান হয় না। জনগণ চায় তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ পাবে। আমরা আশা করবো সীমান্তে যেন হত্যা বন্ধ হয়ে যায়।’

কারও অনুকম্পায় খালেদা জিয়া মুক্ত হবেন না— এমনটি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি অবশ্যই তার যে হক, ন্যায্য অধিকার, জামিন পাওয়ার অধিকার, সেই অধিকারেই মুক্ত হবেন। বেআইনি ও মিথ্যা মামলা দিয়ে আর যাই করা হোক, খালেদা জিয়াকে আটকে রাখা যাবে না। জনগণ অবশ্যই আন্দোলনের মধ্যদিয়ে তাদের প্রিয় নেত্রীকে বের করে নিয়ে আসবে।’

তিনি বলেন, ‘আজকে ক্যাসিনো নিয়ে অনেক লাফালাফি হচ্ছে। ক্যাসিনোর চেয়ে যে বড় সম্পদ ভোটের অধিকার, স্বাধীন মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার লুট হয়ে গেছে। সেজন্য আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, কাদের গনি চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীম উর রহমান শামীম প্রমুখ।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম