খালেদা জিয়া জামিনে মুক্তি চান: জয়নুল আবেদিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ১৪:০৯আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৪:১২

 দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্যারোলে মুক্তি চান না বলে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী জয়নুল আবেদিন। তিনি বলেন, খালেদা জিয়া সরকারের অনুকম্পায় প্যারোলে মুক্তি চান না। তিনি জামিনের মাধ্যমেই মুক্তি চান। তিনি (খালেদা জিয়া) বলেছেন, জামিন পাওয়া তার অধিকার, তিনি জামিনের হকদার। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদিন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মোট ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। তবে এই ৩৭টি মামলার মধ্যে দুটি মামলায় (জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট) জামিন পেলেই তার কারামুক্তি মিলবে। যে দুই মামলায় খালেদা জিয়া কারাবন্দি আছেন, সে মামলায় তিনি নির্দোষ। সরকার খালেদা জিয়াকে জনগণ থেকে বিছিন্ন করতে কারাবন্দি করে রেখেছে।

এক প্রশ্নের জবাবে জয়নুল আবেদিন বলেন, যখনই আমরা খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে আদালতে গিয়েছি, তখনই রাষ্ট্রপক্ষ জামিন নিয়ে জোরালো আপত্তি জানিয়েছে। আমরা রাষ্ট্রের প্রধান আইন কর্মকতার কাছে আহ্বান জানাবো আগামী দিনে যেন তারা খালেদা জিয়ার জামিন নিয়ে আপত্তি না জানান।

শিগগিরই খালেদা জিয়া আবারও জামিন আবেদন করবেন বলেও জানান খালেদা জিয়ার এ আইনজীবী।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা, কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার একেএম এহসানুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা।

/বিআই/টিটি/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম