৩০ নভেম্বরের মধ্যে সম্মেলন করতে ৪ সহযোগী সংগঠনকে আ.লীগের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ২২:৩৮আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০৮:৩৪

আওয়ামী লীগের চার সহযোগী সংগঠন যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ

আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্মেলন করার নির্দেশ দিয়ে দলের চারটি সহযোগী সংগঠনকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। সহযোগী সংগঠনগুলো হলো যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগ। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বৃহস্পতিবার সহযোগী সংগঠনগুলোর সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

প্রতিটি সংগঠনকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ২ অক্টোবর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংশ্লিষ্ট সংগঠনের) কাউন্সিল অধিবেশন আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

চিঠিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করা হয়।

এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার রাতে গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান, আগামী নভেম্বরের মধ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের জাতীয় সম্মেলন করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনেও তিনি এসব সংগঠনের সম্মেলন করার কথা বলেন। 

/ইএইচএস/টিএন/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের