খালেদা জিয়ার মুক্তির লড়াইয়ে আছি, থাকবো: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৯, ১৪:৩১আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৯:০৮

বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান মান্না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও খালেদা জিয়ার মুক্তির লড়াইয়ে আছি এবং থাকবো বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শুক্রবার (৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘প্রতিহিংসার শিকার দেশনেত্রী খালেদা জিয়া, অসহায় বিচারব্যবস্থা, গণতন্ত্রের মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা জানান।

মান্না বলেন, ‘এই সরকার কি শুদ্ধ অভিযান সফল করতে পারবে? যুবলীগের একটা দুইটা ধরছে, বাকিগুলো যদি ধরতে চায়, তাহলে যুবলীগ থাকবে না।’

‌তি‌নি ব‌লেন, ‘দেখবেন, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন কোনও না কোনও বিষয়ের সঙ্গে জড়িত আছেই। হয় ক্যা‌সি‌নোর সঙ্গে, না হয় দুর্নী‌তি ও লুটপা‌টের সঙ্গে। গত ১০ বছরে লুটপাটের মহোৎসব সৃষ্টি করেছে এ সরকার। মানুষ ভেতরে ভেতরে ক্ষেপে গেছে, কিন্তু বলতে পারে না।’

মান্না আরও বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের ইউনিট ছাত্রলীগের সভাপতি এক কোটি টাকার ওপরে পেয়েছে, এটার কোনও মামলা হয়নি। ভাইস-চ্যান্সেলর কত টাকা পেয়েছেন এটা নিয়ে কোনও তদন্ত হয়নি, মামলা হয়নি। খালেদা জিয়া কত টাকা লুট করেছেন? আওয়ামী লীগের ভাষায় দুই কোটি টাকা। যে টাকা ব্যাংকে রাখা হয়েছে, তা এখন ৮ কোটির ওপরে হয়েছে। এই টাকা যে খালেদা জিয়া ‌মে‌রে দি‌য়ে‌ছেন, তা প্রমাণ করতে পারেনি। সেই মামলায় সাজা দেওয়া হয়েছে ১৭ বছর। তাহলে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারির কত বছর সাজা হওয়া উচিত?’

শেখ হাসিনার মন নরম নয়, মন্তব্য করে মান্না বলেন, ‘তার মন যদি নরম হতো তাহলে এত মানুষ গুম হতো না। ক্রসফায়ারে মারা হতো না। হাজার হাজার মানুষের নামে মামলা হতো না। ৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতে হতো না।’

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ।

/এইচএন/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম