দেশের বাইরের কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত জাপার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৯, ১৮:৪৫আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৮:৪৮





গুলশানের একটি হোটেলে জাপার আন্তর্জাতিক বিষয়ক কমিটির আলোচনা বিভিন্ন দেশে জাতীয় পার্টির মেয়াদ শেষ হওয়া কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলটির যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান বলেন, অনেক দেশের কমিটির মেয়াদ শেষ হয়েছে। অনেক কমিটির কার্যক্রম স্থগিত হয়ে আছে। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটিগুলোকে পুনর্গঠন করতে হবে এবং যেখানে কমিটি নেই ও কার্যক্রম স্থগিত সেখানে পর্যালোচনা করে নতুন কমিটি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে।
আন্তর্জাতিক বিষয়ক কমিটির আহ্বায়ক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে বৈঠকে এ টি ইউ তাজ রহমান, মাসুদা এম রশীদ চৌধুরী, শামীম হায়দার পাটোয়ারী, সাবেক রাষ্ট্রদূত আশরাফ-উদ-দৌলা, মাহমুদুর রহমান মাহমুদ ও আহসান আদেলুর রহমান উপস্থিত ছিলেন।
এ রাজ্জাক খান জানান, বৈঠকের সিদ্ধান্তগুলো দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরকে জানানো হয়েছে। একইসঙ্গে বিদেশে অবস্থানরত কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়েছে।
তবে জাপার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আন্তর্জাতিক বিষয়ক কমিটির মূল আলোচনা জি এম কাদেরের উপস্থিতিতে রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।



/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম