"এখন দেখছি উর্দি ছাড়া গণতন্ত্র"

নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০১৪, ১৬:৩৭আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৬:৩৮

আ'লীগ নেতা সৈয়দ আশরাফের বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “অামরা এই দেশের মাটিতে অার কত রকমের গণতন্ত্র দেখব! এর আগে দেখেছি উর্দি পরা গণতন্ত্র, এখন দেখছি উর্দিছাড়া গণতন্ত্র ও একনায়কতন্ত্র।”

সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল অায়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও গণতন্ত্র শীর্ষক' এক আলোচনা সভায় তিনি এই সমালোচনা করেন।

তিনি অারও বলেন, “সাদা পোশাকধারী শাসক গোষ্ঠী সারা দেশটাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। চারিদিকে এক উদ্বেগজনক পরিবেশ তৈরি হয়েছে।”

সাবেক এই কৃষি প্রতিমন্ত্রী অারও বলেন, “র‌্যাব অন্যায়ভাবে দেশের জনগণ মারবে। অার তাদেরকে পয়সা, বেতন দিয়ে চালাতে হবে! জনগণ তাদের টাকা এই র‌্যাবের পেছনে খরচ করতে পারবে না। তাই র‌্যাবকে অতিদ্রুত বিলুপ্ত করা হোক।”

.
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম