সরকার আইনশৃঙ্খলা বাহিনীর উন্নয়নে প্রাধান্য দিচ্ছে, অভিযোগ রবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৯, ২২:৩০আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২২:৩৯

বক্তব্য রাখছেন আ স ম আবদুর রব

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক জেএসডির সভাপতি আ স ম আবদুর রব অভিযোগ করেছেন, ‘সরকার রাষ্ট্রের উন্নয়নের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উন্নয়নে বেশি প্রাধান্য দিচ্ছে।’ বুধবার (৯ অক্টোবর) বিকাল ৫টায় জেএসডি’র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের ইস্টার্ন শান্তিনগরস্থ বাসভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

আ স ম আবদুর রব বলেন, ‘দেশ ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। দুর্নীতিবিরোধী অভিযানের নামে সরকারের মদদে এবং আশ্রয়ে-প্রশ্রয়ে রাষ্ট্রীয় সম্পদ লুটের যে ভয়ংকর চিত্র প্রকাশিত হয়েছে তাতে প্রমাণ হয়—সরকার রাষ্ট্রীয় উন্নয়নের চেয়ে দলীয় পেটুয়া বাহিনীর উন্নয়নে প্রাধান্য দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আবরার ফাহাদ হত্যার মধ্যদিয়ে বিরোধী মত ও পথকে নিধন করার সরকারি সংস্কৃতির বিস্তার ঘটছে। সরকারের লুটপাট ও বিরোধী মত-পথকে নিধনের কর্মকাণ্ডে সারাদেশের জনগণ উদ্বিগ্ন হয়ে পড়েছে।’

তিনি দাবি করেন, ‘এ বিপর্যয় থেকে উত্তরণের জন্য অবশ্যই অনির্বাচিত ব্যর্থ সরকারের পদত্যাগ করতে হবে। বিদ্যমান রাজনৈতিক ও শাসনতান্ত্রিক বিপর্যয় থেকে উত্তরণের জন্য জাতীয় সরকার গঠন অপরিহার্য হয়ে পড়েছে।’

সভায় আরও বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সহ-সভাপতি তানিয়া রব, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

/এসটিএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি