১৩ অক্টোবর নাগরিক শোক র‌্যালি করবে ঐক্যফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ১৫:১৮আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৬:৩২

জাতীয় ঐক্যফ্রন্ট বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আগামী ১৩ অক্টোবর নাগরিক শোক র‌্যালি করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এদিন ঐক্যফ্রন্ট গঠনেরও এক বছর পূর্ণ হবে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে মতিঝিলে ঐক্যফ্রন্টের এ কর্মসূচি সাংবাদিকদের জানান জোটের শরিক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এর আগে দুপুর ১২টার দিকে মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে জোট নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অনেকে অংশ নেন।
সুব্রত চৌধুরী বলেন, ‘১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনা সভার সিদ্ধান্ত ছিল। দেশের সার্বিক পরিস্থিতিতে আমরা আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে শোক র‌্যালি করবো। এই র‌্যালি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে।’
শোক র‌্যালিতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না।

/এসটিএস/ওআর/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম