আবরার হত্যাকাণ্ডের বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ২৩:৩১আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২৩:৩৭

কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের বিক্ষোভ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার দাবিতে পূর্ব ঘোষিত শেষ দিনের কর্মসূচি পালন করেছে বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রদল। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সংগঠনটির সারাদেশের প্রায় সব থানা, পৌর ও কলেজ শাখায় বিক্ষোভ কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে বুধবার (৯ অক্টোবর) ঢাকাসহ জেলা সদরগুলোতে একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল।

ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের বাধার পরও ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করেছে ছাত্রদল।’ তার দাবি, ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, যাত্রাবাড়ী থানা, ওয়ারী থানা, গাইবান্ধা সরকারি কলেজ, ফেনী কলেজসহ সারাদেশে ৬৩টি থানা, পৌর ও কলেজ শাখায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ছাত্রদল ছাত্রদলের ৮ নেতা গ্রেফতার

আবদুস সাত্তার পাটোয়ারীর দাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ছাত্রদল নেতা আবীর হোসেন হিমেল ও তুষার; সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম জে আহমেদ জাবেদ, যুগ্ম আহ্বায়ক দিনার আহমদ শাহ, রাহিবুল হাসান চৌধুরী সুজন, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কমল হাসান বাবর ও ছাত্রনেতা মেহেদী ইসলাম চৌধুরী শাহীকে সিলেট থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  গ্রেফতার ছাত্রদল নেতাকর্মীদের মুক্তি দাবি জানিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘এভাবে দমনপীড়ন চালিয়ে ছাত্রদলকে খালদো জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুরুদ্ধার আন্দোলন থেকে দূরে রাখা যাবে না।’

/এএইচআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী