তিস্তার সমাধানের আগে ভারতে পানি যাবে না: মুফতি ফয়জুল করীম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৯, ১৬:৫৯আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৮:৩৩

বক্তব্য রাখছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমাদের দেশে পানি নেই, তাই পানি দেওয়া যাবে না। তিস্তা নদীর সমস্যা সমাধানের আগ পর্যন্ত এ দেশ থেকে এক ফোঁটা পানি ভারতে যাবে না।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে মদ-জুয়া, খুন, সন্ত্রাস বন্ধের দাবি ও আবরার হত্যার প্রতিবাদসহ ভারতের সঙ্গে ‘দেশবিরোধী’ সব চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করে ইসলামী আন্দোলন। বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। নদীতে চর পড়ে গেছে।’

তিনি বলেন, ‘দেশের পক্ষে কথা বলার কারণে আবরারকে হত্যা করা হয়েছে। তার স্ট্যাটাসে দেশবিরোধী কোনও কিছু ছিল না। আসলে আবরারকে হত্যা করা হয়নি, বরং গোটা বাংলাদেশ, বাংলাদেশের পতাকাকে হত্যা করা হয়েছে।’

আবরার হত্যাকাণ্ডের বিচারের জন্য পৃথক বেঞ্চ গঠনের দাবি জানিয়ে মুফতি ফয়জুল করীম বলেন, ‘আবরার ফাহাদ হত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। আসামি আটক আছে, আলামতও আছে। ১৫ দিনের মধ্যে বিচার করুন।’

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম