বিকেলে উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন খালেদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৪, ১৬:৫২আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৬:৫৩

সরকার পতন আন্দোলন জোরদার ও জনসমর্থন আদায়ে উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বিকেলে রাজধানীর গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার। রাতে বগুড়ায় পৌঁছে শহরের সাকির্ট হাউজে রাত যাপন করবেন খালেদা জিয়া। রবিবার দুপুরে গাড়িবহর নিয়ে বগুড়া থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। ওইদিন বিকালে জয়পুরহাট শহরের রামদিও বাজরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তৃতা রাখবেন তিনি। এছাড়া সেখানে গত ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর আন্দোলনে নিহত ও আহতদের সমবেদনা জানাবেন। জয়পুরহাট জেলায় ২২ জুনের খালেদা জিয়ার সমাবেশকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় বিএনপি। ইতোমধ্যে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। মাইক ব্যবহার ও প্রশাসনিক আইনগত দিকগুলোর অনুমতি নিয়েছেন তারা। বৃষ্টি হলেও সমাবেশ মাঠে যেন পানি জমতে না পারে সেজন্যও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় নেতাদের আশা, খালেদা জিয়ার সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। 

এমআর/টিএন
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম