চুনোপুঁটি ধরে লাভ নেই, রাঘববোয়াল ধরুন: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ১৮:০৪আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৮:৪৭

মানববন্ধনে বক্তব্য রাখছেন আ স ম আব্দুর রব চলমান দুর্নীতিবিরোধী অভিযানে রাঘববোয়ালদের বাদ দিয়ে চুনোপুঁটিদের ধরা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, ‘চুনোপুঁটি ধরে লাভ নেই, রাঘববোয়ালদের ধরে জনগণের সামনে তাদের হাজির করুন।’ রবিবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জেএসডি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

‘ক্যাসিনোবিরোধী অভিযানের নামে আইওয়াশ, ভারতের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি, আবরার হত্যার প্রতিবাদ ও জাতীয় সরকারের দাবিতে’ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আ স ম রব বলেন, ‘যারা অপারেশন করতেছেন, তারা মনে রাখবেন, ওয়ার্ড কমিশনারকে ধরে লাভ নেই। বড় বড় রাঘববোয়াল, যাদের নাম সম্রাট বলেছেন, তাদের জনগণের সামনে হাজির করুন। তাদের বিচার করুন। তাহলে আপনাদের প্রতি জনগণের আস্থা বাড়বে।’

সরকারের কঠোর সমালোচনা করে রব বলেন, ‘এই মুহূর্তে সংকট নিরসনের জন্য অবিলম্বে সরকারকে বিদায় করতে হবে। জাতীয় সরকার গঠন করতে হবে।’

জনগণের উদ্দেশে রব বলেন, ‘আসুন ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় সরকার গঠন করি।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।

/এইচএন/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম