অপকর্মে জড়িতরা যুবলীগ করতে পারবে না: চয়ন ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৯, ২১:৩৭আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:৩৯

অপকর্মে জড়িতরা যুবলীগ করতে পারবে না: চয়ন ইসলাম মাদক, দুর্নীতি, চাঁদাবাজ ও অনুপ্রবেশকারীদের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতিতে চলার ঘোষণা দিয়েছেন যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম। তিনি বলেছেন, যাদের বিরুদ্ধে এসব অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে তারা যুবলীগ করতে পারবে না।
আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার (২২ অক্টোবর) প্রথমবারের মতো যুবলীগের বৈঠকে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।
চয়ন ইসলাম বলেন, যুবলীগ ঐক্যবদ্ধ আছে। আগামী সম্মেলন উৎসবমুখর করাই আমাদের চ্যালেঞ্জ।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ জানান, সম্মেলন প্রস্তুতির উপ-কমিটিগুলো গঠন করা হবে। তবে আগামী সম্মেলনের আগে যুবলীগে আর কোনও নতুন কমিটি হবে না বলেও জানান তিনি।
দায়িত্ব পালনে সবার সহযোগিতা পাচ্ছেন জানিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির এই সদস্য সচিব বলেন, যুবলীগকে নিয়ন্ত্রণ করেন একমাত্র শেখ হাসিনা। তিনি যেভাবে বলবেন সেভাবেই সংগঠন পরিচালিত হবে।
এসময় যুবলীগের সভাপতিমণ্ডলী, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে ফুল দিয়ে বরণ করা হয়। এদিনের প্রস্তুতি কমিটি উপলক্ষে যুবলীগ কার্যালয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম