ভয়ের সংস্কৃতি উত্তরণে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প দেখছেন না মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ১৮:১৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২০:২৬





মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: রয়টার্স) সরকার দেশে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশে ভয়ের যে সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছে, তা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সব মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনও বিকল্প নেই। ক্ষমতাসীন অবৈধ শাসকগোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দেশকে জুলুমের নগরীতে পরিণত করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অগণতান্ত্রিক পন্থায় জোর করে রাষ্ট্রক্ষমতা দখলের মাধ্যমে দেশ শাসনের ফলে ভোটারবিহীন সরকারের কবল থেকে জনগণ মুক্তির প্রহর গুনছে।’






বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় দলের দফতর বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
মির্জা ফখরুল বলেন, ‘৩০ ডিসেম্বরের আগের রাতে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতাসীন গোষ্ঠী জনগণকে ভীতসন্ত্রস্ত রেখে তাদের নিষ্ঠুর শাসন বলবৎ রাখতেই আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের অপহরণের মাধ্যমে হত্যা ও গুমের মাধ্যমে ভয়ঙ্কর কর্মকাণ্ড চলমান রেখেছে। কিন্তু সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, যুগে যুগে নিষ্ঠুর স্বৈরাচারদের ভাগ্যের ভয়াবহ পরিণতি হয়েছে।’
মির্জা ফখরুল বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। বিএনপির দফতর থেকে সহ-সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য, রাজস্থলী উপজেলা বিএনপির সহ-সভাপতি, উপজাতি হেডম্যান ও গাইন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীপময় তালুকদারকে মঙ্গলবার বিকাল ৪টায় অপহরণ করা হয়। আজ বুধবার সকালে তার লাশ পাওয়া গেছে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি আল আমিন কানাইকে মঙ্গলবার রাতে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী । কিন্তু, তাকে আটকের খবর অস্বীকার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের ঘটনাকে ‘পৈশাচিক ও লোমহর্ষক’ বলে বিবৃতিতে আখ্যায়িত করা হয়।

মির্জা ফখরুল দাবি করেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ধারাবাহিকভাবে নির্বিচারে গ্রেফতার, অপহরণ, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা ও গুম অব্যাহত রয়েছে।’
এম কে আনোয়ার এদিকে, সাবেক মন্ত্রী ও কেবিনেট সচিব এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১৭ সালের ২৪ অক্টোবর মৃত্যুবরণ করেন এম কে আনোয়ার। বুধবার (২৩ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত একটি বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের রাজনীতি ও জনপ্রশাসনে এম কে আনোয়ার ছিলেন একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। রাজনীতিতে যোগ দেওয়ার পর যখনই গণতন্ত্রের সংকট সৃষ্টি হয়েছে, তখনই এম কে আনোয়ার গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘স্বৈরাচারের সব নির্দয় উৎপীড়নকে সহ্য করেও এম কে আনোয়ার তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন অনড় ও দ্বিধাহীনভাবে। অত্যাচারীর রক্তচক্ষু তার দৃঢ় মনোবলকে কখনোই দুর্বল করতে পারেনি। নিজস্ব মতাদর্শে তিনি ছিলেন নির্ভয় ও অবিচল। তার কর্মময় জীবনের সাফল্যের মূলে ছিল আদর্শনিষ্ঠ উদ্যম ও উদ্যোগ।’

/এসটিএস/এনআই/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম