‘ভাত-কাপড় ও কর্মসংস্থানের আন্দোলনই হবে জন-আকাঙ্ক্ষার প্রাথমিক কর্মসূচি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৯, ১৮:৩৫আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৭:৪৪

খুলনায় সভায় বক্তব্য রাখছেন মঞ্জু

ভাত-কাপড় ও কর্মসংস্থানের আন্দোলনই ‘জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ’-এর প্রাথমিক কর্মসূচি হবে বলে জানিয়েছেন সংগঠনটির সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার (২৫ অক্টোবর) খুলনায় সংগঠনের ধারাবাহিক প্রতিনিধি ও সংগঠক সভায় তিনি একথা বলেন।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীতে বিভক্তির অভিযোগ এনে গত ১৫ ফেব্রুয়ারি বহিষ্কার করা হয় মজিবুর রহমান মঞ্জুকে। ওই দিনই লন্ডনে অবস্থানরত সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক স্বেচ্ছায় জামায়াত থেকে পদত্যাগ করেন। ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জু দলের কেন্দ্রীয় মজলিসে শুরা, মহানগর মজলিসে শুরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দলের সাংগঠনিক নেতৃত্বে তার অনুপস্থিতি থাকলেও জামায়াতের তাত্ত্বিক পর্যায়ে মঞ্জুর অবস্থান ছিল। বহিষ্কারের দুইদিন আগে ১৩ ফেব্রুয়ারি জামায়াত আমিরের কাছে সাংগঠনিক ও রাজনৈতিক সংস্কার চেয়ে একটি চিঠি দিয়েছিলেন মঞ্জু।

খুলনায় সভায় মঞ্জু বলেন, ‘যে দেশের প্রায় কুড়ি শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, সেদেশে জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করা সবার আগে প্রয়োজন।’

জন-আকাঙ্ক্ষার বাংলাদেশের সমন্বয়ক বলেন, ‘আমরা নানা মত ও পথে বিভক্ত হয়ে প্রতিনিয়ত একে-অপরকে উৎখাত-নির্মূল করার প্রচারণা ও প্রচেষ্টায় নিয়োজিত। মতাদর্শিক বিভাজন বাদ দিয়ে মৌলিক অধিকার প্রতিষ্ঠার আদর্শে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই কাজ করছে জন-আকাঙ্ক্ষা। তাই ভাত-কাপড় ও কর্মসংস্থানের আন্দোলনই হবে জন-আকাঙ্ক্ষার প্রাথমিক কর্মসূচি।’

নাগরিক ঐক্যের সংগঠক আনিসুর রহমান কচির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক বিএনপি নেতা ইদ্রিস আলী, সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম প্রমূখ।

 

/এসটিএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম