চিকিৎসকের সঙ্গে বঙ্গবন্ধু মেডিক্যালের পরিচালকের কথার মিল নেই: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৯, ১৮:৫১আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২০:১১

চিকিৎসকের সঙ্গে বঙ্গবন্ধু মেডিক্যালের পরিচালকের কথার মিল নেই: রিজভী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হকের বক্তব্যের সমালোচনা করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসক জিলান মিয়া সরকারের বক্তব্যের সঙ্গে বঙ্গবন্ধু মেডিক্যালের পরিচালকে বক্তব্যের মিল নেই।’ সোমবার (২৮ অক্টোবর) বিকালে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘‘বিএসএমএমইউ-এর পরিচালক বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের শহীদ ডা. মিল্টন হলে খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘খালেদা জিয়া ভালো আছেন, চিকিৎসায় সন্তুষ্ট।’ অথচ খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠন করা মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক জিলান মিয়া সরকার বলেছেন, ‘খালেদা জিয়া চিকিৎসকদের যথেষ্ট সহযোগিতা করেন। তিনি অত্যন্ত বিনয়ী। তবে, তিনি হাঁটতে পারেন না, অন্যের সাহায্য নিয়ে তাকে হাঁটতে হয়। তার আরও চিকিৎসা প্রয়োজন। কিন্তু চিকিৎসক হিসেবে নানা অসুবিধার কারণে আমাদেরও প্রতিদিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করা সম্ভব হয় না।’’

খালেদা জিয়ার এই চিকিৎসকের সঙ্গে মেডিক্যালের পরিচালকের বক্তব্য মিলছে না অভিযোগ করে রিজভী বলেন, ‘পরিচালক সরকারের শেখানো কথাই বলছেন। পরিচালকের বক্তব্যে এটি সুস্পষ্ট যে, ভয়ানক অসুস্থ ৭৫ বছর বয়সী খালেদা জিয়াকে কারাবন্দি রেখে বিনা চিকিৎসায় তিলে তিলে নিঃশেষ করার মহাআয়োজন চলছে।’

বিএনপির এই নেতার অভিযোগ, ‘পরিচালকের বক্তব্যে প্রধানমন্ত্রীর মনোভাবই প্রতিফলিত হয়েছে। পরিচালকের বক্তব্যের অনেকাংশই এখতিয়ার বহির্ভূত। কারাবন্দি ও ভীষণ অসুস্থ দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে প্রভূত ও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী শেখ হাসিনার মতোই পরিচালকের বক্তব্যও অযাচিত, অগ্রহণযোগ্য, অসৌজন্যমূলক, পূর্বকল্পিত, বিভ্রান্তিকর ও কুৎসামূলক।’

প্রতিদিনই খালেদা জিয়ার শরীর ভেঙে পড়ছে উল্লেখ করে রিজভী বলেন, ‘তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। উন্নত চিকিৎসার অভাবে তিনি এখন প্রতিনিয়ত চলৎশক্তিহীন হয়ে পড়ছেন।’ সরকার খালেদা জিয়া কোনোভাবেই মুক্তি না দিয়ে কারাগারে রেখেই হত্যার নীলনকশা করছে বলেও অভিযোগ করেন তিনি। 

/এসটিএস/টিটি/এমএনএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম