সাকিব পুরনো ফর্ম নিয়ে ফিরে আসবেন আশাবাদ মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৯, ২৩:৫৩আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০১:৩৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

সাকিব আল হাসানকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি সত্যিই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তার খেলা অনেক দেখেছি। তিনি তো অনেক ভালো খেলেন। আশা করি, সাকিব তার পুরনো ফর্ম নিয়ে ফিরে আসবেন, দেশকে জয়ী করবেন।’ 

বুধবার (৩০ অক্টোবর) রাতে বাংলা ট্রিবিউনকে সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমি নিজেই ক্রিকেট খেলোয়াড় ছিলাম উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মেম্বারও ছিলাম। ক্রিকেটের প্রতি আমার প্রচণ্ড রকমের দুর্বলতা আছে। আমি যখনই সুযোগ পেয়েছি, মাঠে গিয়ে খেলা দেখি। স্টেডিয়ামে গিয়ে খেলা দেখি। সাকিবসহ সকলের খেলা দেখার সুযোগ হয়েছে।

বিএনপির মহাসচিব স্মৃতিচারণ করে বলেন,‘অনেক আগে থেকেই আমি ক্রিকেট খেলা দেখি। ওয়েস্ট ইন্ডিজের রোহান কানাই,পাকিস্তানের হানিফ মোহাম্মদসহ সকলের খেলা দেখেছি।

আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সাকিব আমাদের দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। আমরা আশা করবো, এই ধরনের ঘটনা আর ঘটবে না। আশা করবো, ক্রিকেট অনুরাগী আমাদের আর এ ধরনের ব্যথা দেবেন না তারা।’

সাকিবের নিষেধাজ্ঞায় আজকে যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা ব্যথিত উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, তারা একবছর সাকিবের খেলা দেখতে পারবেন না।’

ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে বিভিন্ন ধরনের অনিয়ম আছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘যে জুয়াড়ুদের কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে আইসিসিরও সম্পর্ক থাকে। সাকিব একজন বিশ্বমানের অলরাউন্ডার। জানি না তার সঙ্গে এ ধরনের কোনও ঘটনা ঘটেছে কিনা।

 

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম