বাংলাদেশের বিজয়ে বিএনপির অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ০০:১৫আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০০:৩২

বিএনপি

দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মাটিতে দেশটিকে হারানোয় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৩ নভেম্বর) রাতে খেলা শেষ হওয়ার পরই জাতীয় দলকে অভিনন্দন জানান তারেক রহমান ও মির্জা ফখরুল।

দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল জানিয়েছেন—বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয় নিঃসন্দেহে গৌরবের ও দেশবাসীকে তা অনুপ্রাণিত করবে।

প্রসঙ্গত, রবিবার (৩ নভেম্বর) ভারতের দিল্লিতে দেশটির সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

এদিকে, ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরও (এমপি)। অভিনন্দন বার্তায় তিনি খেলোয়ারদের পাশাপাশি ক্রিকেট কোচ, ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। গোলাম মোহাম্মদ কাদের বলেন, শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের এই বিজয় অবিস্মরণীয়, এই বিজয় ইতিহাস হয়ে থাকবে।

/এসটিএস/এমএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম