ভারত-বাংলাদেশের জনগণের দূরত্ব রয়ে গেছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ১৫:৪০আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৬:২৫

সার্ক কালচারাল সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘ভারত ও বাংলাদেশের সম্পর্ক রাষ্ট্রীয় পর্যায়ে ভালো থাকলেও জনগণের মধ্যে এখনও দূরত্ব রয়ে গেছে। ফেনী নদীর পানি, তিস্তা চুক্তি ও এনআরসি নিয়ে বাংলাদেশের মানুষের মনে বিরূপ মনোভাব রয়েছে। এই দূরত্ব কমিয়ে আনা দরকার। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করা প্রয়োজন।’

সোমবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর শান্তিনগরের এক রেস্টুরেন্টে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ত্রিপুরা রাজ্যের স্পিকার রেবতি মোহন দাসসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দলকে সার্ক কালচারাল সোসাইটির পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে ভারতের যে সমস্যা ছিল, তা মিটে গেছে দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করা হয়েছে। এখন দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। কিন্তু সম্প্রতি ভারত ফেনী নদীর পানি নেওয়ায় এদেশের মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ভারত আমাদের তিস্তা নদীর ন্যায্য হিস্যা দিচ্ছে না। এটা নিয়েও জনমনে ক্ষোভ রয়েছে। আবার এনআরসি নিয়েও বাংলাদেশে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। তবে এখনও এনআরসি আমাদের জন্য কোনও সমস্যা তৈরি করেনি। এক দেশ আরেক দেশের সহায়তায় এগিয়ে আসতে হবে। সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করতে হবে।’

অনুষ্ঠানে ত্রিপুরার স্পিকার রেবতি মোহন দাস বলেন, ‘ত্রিপুরার ৮০ ভাগ সীমান্ত বাংলাদেশের সঙ্গে। এজন্য মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অনেক মানুষ ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন। এবার বাংলাদেশে এসে আমরাও দলমত নির্বিশেষে আতিথেয়তা পেয়েছি। বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতিম প্রতিবেশী। আমাদের বন্ধন আত্মীয়তার।’

বাংলাদেশের বর্তমান সরকার অনুপ চেটিয়াসহ বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করেছে উল্লেখ করে রেবতি মোহন বলেন, ‘এতে আমাদের সমস্যা দূর হয়েছে। এখন ফেনী নদীর ওপর ব্রিজ নির্মাণ করায় দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ঘটেছে। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার হয়েছে। এ সম্পর্ক আরও বাড়ানোর চেষ্টা চলছে। আগামীতেও যে কোনও প্রয়োজনে আমরা একে অপরের সহায়তায় হাত বাড়িয়ে দেবো।’

এসময় উপস্থিত ছিলেন সার্ক কালচারাল সোসাইটির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাধারণ সম্পাদক সুজন দে, ত্রিপুরার বিজেপির বিধায়ক আশীষ কুমার সাহা, আগরতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রণব সরকার, আসামের সাংস্কৃতিক সংগঠক ড. সৌমিন ভরাদিয়া, সুনীল শুভ রায় প্রমুখ। 

/এএইচআর/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম