‘মির্জা ফখরুলরা চান না রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ১৭:৪৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৮:২১

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা চান না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুলরা চান না রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাক। কারণ, রোহিঙ্গারা থাকলে তাদের নিয়ে উনারা রাজনীতি করতে পারবেন। ভাসানচরে অত্যন্ত সুন্দরভাবে আবাসন নির্মাণ করা হয়েছে, সেখানে নিরাপত্তাজনিত খুঁটিনাটি বিষয় নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালনা করা হয়েছে। সেখানে যাওয়ার ক্ষেত্রে কারা বিরোধিতা করে তা আপনারা জানেন। এনজিওগুলো বিরোধিতা করেছিল। কারণ, এনজিওগুলোর অসুবিধা হয়। সেই এনজিওগুলোকে চিহ্নিত করা হয়েছে।

আর মির্জা ফখরুল ইসলাম আলমগীররা শুধু রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়ার বিরোধিতা নয়, রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাক সেটারই বিরোধিতা করেন প্রকারান্তরে। কারণ, রোহিঙ্গারা ফেরত গেলে তো তাদের রাজনীতি করার কিছু থাকে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে তথ্যমন্ত্রী বলেন, এখন যেখানে যে পরিস্থিতিতে তারা (রোহিঙ্গা) আছেন, তার চেয়ে অনেক ভালো ব্যবস্থা হচ্ছে ভাসানচরে। কেন তারা বিরোধিতা করেন সেটি আমার বোধগম্য নয়।

/এসএমএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম