মৃত খোকা যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ২২:০২আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২২:০২

মৃত খোকা যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন: খন্দকার মোশাররফ

অখণ্ড ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার লাশ দেশে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন। সোমবার (৪ নভেম্বর) রাতে সাদেক হোসেন খোকার পরিবারের প্রতি শোক জানাতে এসে তিনি একথা কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘গণতন্ত্রহীনতার মধ্যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সাদেক হোসেন খোকা দেশ ত্যাগ করেছেন। আশা করি মুক্তিযোদ্ধা খোকার লাশ দেশে আসবে। এই ব্যাপারে সরকারের সহযোগিতা প্রয়োজন। একজন মুক্তিযোদ্ধার কবর যেন দেশের মাটিতে হয়, এই ব্যাপারে সরকার যথাযথ সহযোগিতা করবে। মৃত খোকা যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন।’

তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী পরিবার পক্ষ থেকে আমি এখানে শোক জানাতে এসেছি। 

খন্দকার মোশাররফ বলেন, ‘সাদেক হোসেন খোকার ইচ্ছা ছিল দেশে ফেরার, কিন্তু সরকারের প্রতিহিংসার কারণে তিনি দেশে আসতে পারেন নাই। জীবন বাজি রেখে তিনি দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন। কিন্তু জীবিত অবস্থায় সেই দেশে তিনি আসতে পারেন নাই। একজন মুক্তিযোদ্ধার জন্য এর চাইতে দুঃখের আর কী হতে পারে!’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘তার (খোকার) মৃত্যুতে ঢাকাবাসী একজন অভিভাবকে হারালো। আর বিএনপির জাতীয়তাবাদ একজন স্তম্ভকে হারলো। তিনি শুরুতে প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার পরে জাতীয়তাবাদী রাজনীতির জন্য অনেক কাজ করেছেন।’

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের