‘খোকার মৃত্যুতে খালেদা জিয়ার প্রতিক্রিয়া জানাতে না পারা দুঃখজনক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৯, ২১:৫৯আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২২:৪৬





সাদেক হোসেন খোকার বাসায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুর খবর হাসপাতালে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কারাবন্দি থাকায় আমাদের নেত্রী খোকার মৃত্যুতে কোনও প্রতিক্রিয়া জানাতে পারছেন না। তার প্রতিক্রিয়া জানাতে না পারা আমাদের জন্য অত্যন্ত দুঃখের ও কষ্টের।’
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকার বাড়িতে শোক জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন এবং খোকার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
শোক বাইয়ে সই করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোকার দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা ছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘খোকা জীবিত অবস্থায় শঙ্কায় ছিলেন দেশে ফিরতে পারবেন কিনা, দেশে তার মাটি হবে কিনা।’ তিনি বলেন, ‘সাদেক হোসেন খোকা যার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছেন, লড়াই-সংগ্রাম করেছেন; সেই খালেদা জিয়া আজ মিথ্যা মামলায় কারাবন্দি। তিনি খোকার মৃত্যুতে অনুভূতিও প্রকাশ করতে পারছেন না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘খোকার পুরো রাজনৈতিক জীবন অনেক বর্ণাঢ্য ও সফল ছিল। বর্তমান প্রধানমন্ত্রীও ঢাকা-৭ আসন থেকে নির্বাচন করে তার কাছে পরাজিত হয়েছিলেন।’
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব-উন নবী খান সোহেল, মহানগর দক্ষিণের নেতা নবী উল্লাহ নবী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

 

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম