কৃষক লীগ সভাপতি সমীর চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৯, ১৬:৫০আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৮:৩২

কৃষক লীগ সভাপতি সমীর চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম কৃষক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সমীর চন্দ্র চন্দ। আর সাধারণ সম্পাদক হয়েছেন উম্মে কুলসুম স্মৃতি। তারা দুজনই গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বুধবার (৬ নভেম্বর) কৃষক লীগের দশম সম্মেলনে নেতৃত্বে এ পরিবর্তন আসলো।


আগামী ৭ দিনের মধ্যে কৃষক লীগের গত কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক শামসুল হক রেজার সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটির খড়সা তৈরি করা হবে।
এদিন নতুন নেতা নির্বাচনের জন্য রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বসে। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আলাপ-আলোচনা ও সমাঝোতার ভিত্তিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মতামত সাপেক্ষে সমীর ও স্মৃতিকে যযাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের দশম সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন। সেখানে শোক প্রস্তাব ও সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশের পর বক্তব্য দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও কৃষক লীগের নেতারা। এরপর দুপুরের খাবারের বিরতির পর দ্বিতীয় অধিবেশন বসে। এই অধিবেশনের শুরুতেই সভাপতি পদে নাম আহ্বান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতি পদে নবনির্বাচিত সভাপতি সমীর, সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক রেজাসহ ৯টি নাম আসে। এরপর সাধারণ সম্পাদক পদে নাম আহ্বান করা হয়। এতে নবনির্বাচিত সাধারণ সম্পাদক স্মৃতি, বিশ্বনাথ সরকার বিটুসহ ১১টি নাম আসে। এরপর সভাপতি পদে প্রস্তাবিত ব্যক্তিদের নিজেদের মধ্যে সমাঝোতা করার সুযোগ দেওয়া হয়। একইভাবে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদেরও এই সুযোগ দেওয়া হয়। কিন্তু দুই পক্ষই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক নাম চূড়ান্ত করতে ব্যর্থ হয়। তখন সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতারা দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে প্রার্থীদের নামসহ পুরো প্রক্রিয়া জানান। তার মতামত পাওয়ার পর সব প্রার্থীর সঙ্গে আলোচনা করেন আওয়ামী লীগ নেতারা। এরপর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতি পদে সমীর ও সাধারণ সম্পাদক পদে স্মৃতির নাম ঘোষণা করেন।
নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন তাদের সমর্থকরা। একে একে উপস্থিত সবাই তাদের অভিনন্দন জানান। এরপর নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক তাদের সমর্থকদের নিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে হেঁটে গিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। নতুন সভাপতি সমীর বাংলা ট্রিবিউনকে বলেন, যদি প্রধানমন্ত্রী সম্মতি দেন, তারা গণভবনে গিয়ে তার সঙ্গে দেখা করবেন।




 

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের