আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার

ভোল প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ১৫:৫০ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৫:৫০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তার অভিযোগ, দলটি লুটপাটের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল এবং বিপুল পরিমাণ অর্থ নিয়ে দেশ ছেড়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

স্পিকার বলেন, আওয়ামী লীগ মনে করেছিল, লুটপাটের মধ্য দিয়েই অনন্তকাল ক্ষমতায় থাকা সম্ভব হবে। কিন্তু তাদের সেই ধারণা বাস্তবায়িত হয়নি। দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের একাধিক নেতার সাজা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্যে বর্তমান সরকারের জবাবদিহি ও বাক্‌স্বাধীনতার প্রসঙ্গও তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, বর্তমানে মানুষ সরকারের পাশাপাশি সরকারপ্রধানেরও সমালোচনা করতে পারছে।

একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানান স্পিকার। এ ছাড়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়টিও তুলে ধরেন তিনি।

ইশরাক হোসেনের বিষয়ে স্পিকার বলেন, মাদক ব্যবসায়ীদের দমন করতে গিয়ে পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় তিনি ভূমিকা রেখেছিলেন। তবে তার হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেন স্পিকার। এ কারণে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

স্পিকারের ভাষ্য, নিজ দলের সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান আপসহীনতার পরিচয় দিয়েছেন।

গণসংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরএইচ/
সম্পর্কিত
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
সেই ঘুণ্টিঘরে মাদকবিরোধী অভিযানে ১৫ জনের কারাদণ্ড, জরিমানা ১০০ টাকা করে
ইশরাকের পদত্যাগের পর সেই ঘুন্টিঘরে আবারও মাদকবিরোধী অভিযান
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা
প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা
ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের ৭ জন নিষিদ্ধ
ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের ৭ জন নিষিদ্ধ
তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের উন্নতি
তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের উন্নতি
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ