‘জাবি উপাচার্যকে রক্ষায় ছাত্রলীগের ছেলেরা দানবে পরিণত হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৯, ১৮:১১আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৮:৩৫

খন্দকার মোশাররফ হোসেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বাঁচাতে ছাত্রলীগ ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘গত ঈদে উপাচার্য ছাত্রলীগের ছেলেদের এক কোটি ৬০ লাখ টাকা সেলামি দিয়েছেন। পরে তার কাছে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ৮৬ কোটি টাকা চাঁদা দাবি করেন। সেই ভিসিকে রক্ষার জন্য এবার ছাত্রলীগের সোনার ছেলেরা দানবে পরিণত হয়ে বিশ্ববিদ্যালয়ে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে। ছাত্র সংগঠনটির এক কর্মী কীভাবে তার এক সহপাঠি মেয়েকে পেটে লাথি মেরে ফেলে দিতে পারে? এটা বিশ্বাস করা যায় না।’

বুধবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ঢাকাস্থ হোমনা উপজেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক স্মরণ সভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

খন্দকার মোশাররফ ছাত্রলীগের এমন ঘটনায় সরকারের ফ্যাসিস্ট আচরণ প্রভাবক হিসেবে কাজ করেছেন বলেও অভিযোগ করেন।

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে ভোট আয়োজন করতে হবে। আজকের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তা না পারলে, আজকের অত্যাচার ও নিপীড়ন থেকে এ দেশকে রক্ষা করা সম্ভব হবে না।’

এসময় সরকার বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার প্রক্রিয়া চলমান রেখেছে বলেও অভিযোগ করেন বিএনপির এ সিনিয়র নেতা।

আয়োজক সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় বিএনপির বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্যে রাখেন। এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।

 

/এইচএন/টিটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম