রাঙ্গাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ১৪ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ১৯:১৯আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৯:২৪

১৪ দলীয় জোট স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে প্রাণ দেওয়া শহীদ নূর হোসেনকে নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার আপত্তিকর মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ১৪ দলের নেতারা। তারা বলেছেন, ‘শহীদ নূর হোসেন গণতন্ত্রের প্রতীক। তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রাঙ্গাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’ মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত জাসদের কার্যকরী সভাপতি ম‌ঈন‌উদ্দিন খান বাদলের শোক সভায় এসব কথা বলেন তারা।

এ সময় ১৪ দলের নেতারা বলেন, ‘রাজপথ থেকে জাতীয় সংসদ সব জায়গায় বিরামহীনভাবে সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন ম‌ঈন‌উদ্দিন খান বাদল। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে এবং সরকারের চলমান শুদ্ধি অভিযান বাস্তবায়ন করে ম‌ঈন‌উদ্দিন খান বাদলের প্রতি যথার্থ শ্রদ্ধা জানানো হবে।’

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্মৃতিচারণ করেন– ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফ্ফর আহমেদ পল্টু, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ।

/এমএইচবি/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম