বড় পরিবর্তন আসছে স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৯, ২২:২২আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২২:৩০

স্বেচ্ছাসেবক লীগ বড় ধরনের পরিবর্তন আসছে স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রে। বর্তমান সদস্য সংখ্যা ১০১ থেকে বাড়িয়ে ১৫১ করার প্রস্তাব দিয়ে এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে বেশ কিছু পদ। সংগঠনটির শনিবারের (১৬ নভেম্বর) সম্মেলনের কাউন্সিল অধিবেশনে কাউন্সিলররা অনুমোদন দিলে এগুলো গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা হবে। স্বেচ্ছাসেবক লীগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গঠনতন্ত্রে ঘোষণাপত্র সংযোজনের প্রস্তাব থাকছে খসড়া সংশোধনীতে। আর শেষ পাতায় অন্তর্ভুক্তির জন্য একটি প্রাথমিক সদস্য ফরম সংযোজন করা হবে। থাকছে চারটি নতুন সম্পাদকীয় পদ। সেগুলো হলো– প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার সম্পাদক এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক তিন থেকে বাড়িয়ে চারজন করার প্রস্তাব থাকছে। পাশাপাশি দেশে বিভাগ বেড়ে যাওয়ায় আরও দুটি সাংগঠনিক সম্পাদকের পদ বাড়ানোর কথা বলা হয়েছে। আগের গঠনতন্ত্রে সাত বিভাগের জন্য সাতটি সাংগঠনিক সম্পাদকের পদ ছিল। কিন্তু বর্তমানে বিভাগ বেড়ে যাওয়ায় এ পদে নয় জন থাকবেন।

গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির দায়িত্বশীল একটি সূত্র জানায়, এখন যেসব পদকে সহ-সম্পাদক বলা হচ্ছে সেগুলোকে উপ-সম্পাদক সম্বোধনের প্রস্তাব থাকবে গঠনতন্ত্রের খসড়া সংশোধনীতে।

স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির সদস্য সচিব একেএম আজিম বাংলা ট্রিবিউনকে জানান, তারা সংশোধনের বিভিন্ন প্রস্তাব খসড়া হিসেবে উপস্থাপন করবেন। সেগুলো কাউন্সিলররা অনুমোদন করলে তা চূড়ান্তভাবে গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা হবে।

উল্লেখ্য, আগামীকাল শনিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন। ১৯৯৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আরও পড়ুন: 

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আগামীকাল

/এমএইচবি/এমএএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী