পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৯, ২০:৫৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২১:০১

পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে আগামী সোমবার (১৮ নভেম্বর) বিক্ষোভ করবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন।
এর আগে বিকাল সাড়ে ৪টায় দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইন্টারনেটের (স্কাইপ) মাধ্যমে সংযুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ‘পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে সরকারের মদতপুষ্ট সিন্ডিকেটগুলো দায়ী। এই মদতপুষ্ট ব্যক্তিরা পেঁয়াজের মূল্যবৃদ্ধির পেছনে কাজ করেছে।’

তিনি বলেন, ‘প্রত্যেকদিন নিত্যপণ্যের দাম বাড়ছে। ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। আমরা এসবের বিরুদ্ধে কমর্সূচি পালন করবো।’
বিএনপি মহাসচিব জানান, স্থায়ী কমিটির বৈঠকে সদ্য প্রয়াত সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। এ মৃত্যুকে অকাল মৃত্যু আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, ‘তার মৃত্যুতে শুধু বিএনপিতে নয়, রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে।’
মির্জা ফখরুল আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়েছে বৈঠকে। এছাড়া সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনার জন্য নিন্দা প্রকাশ করা হয়েছে। সমবেদনা জানানো হয়েছে আক্রান্তদের পরিবারের প্রতি। এছাড়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, সরকার ট্রেন পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে।
বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জ্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম