পুলিশ ছাড়া নামলে সরকার বুঝবে কত ধানে কত চাল‌: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ১৭:২৪আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৯:১১

সমাবেশে বক্তব্য রাখেন আ স ম আব্দুর রব দেশে আইনের শাসন নেই বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, ‘পুলিশ ব্যবহার করে এই সরকার টিকে আছে। এই সরকার পুলিশি সরকার। পুলিশ ছাড়া রাস্তায় নামলে সরকার বুঝবে কত ধানে কত চাল।’ সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি’র প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রব বলেন, ‘এই মুহূর্তে দরকার জনগণের সরকার। এই মুহূর্তে দরকার স্বাধীনতার সরকার।’

জেএসডি সভাপতি বলেন, ‘এই সরকারকে ক্ষমতাচ্যুত করা এক দলের পক্ষে সম্ভব নয়। এই সরকারের পতনের জন্য  আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

রব বলেন, ‘দেশে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধ্যের বাইরে চলে যাচ্ছে। যে পেঁয়াজের মূল্য ছিল ২০ টাকা কেজি, তা এই সরকারের আমলে হয়েছে ২৫০-৩০০ টাকা। চালের মূল্য ছিল ২০-৩০ টাকা, এখন হয়েছে ৫০-৭০ টাকা। দেশের মানুষ কী খেয়ে বেঁচে থাকবে? আমাদের সবাইকে দ্রুত ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে।’

বিক্ষোভ সমাবেশে জেএসডির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

/এইচএন/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম