ইসলামী আন্দোলনের মিছিলে পুলিশের বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ১৮:০৯আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৮:১৭

ইসলামী আন্দোলনের মিছিলে পুলিশের বাধা পুলিশের বাধায় বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল পণ্ড হয়েছে। পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা মিছিল বের করে।
এদিন দলটির নেতাকর্মীরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে জড়ো হওয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দেওয়ায় তারা জাতীয় প্রেসক্লাবের সামনে চলে আসে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সকাল সাড়ে ১১টার দিকে গণমিছিল নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দিকে যাত্রা শুরু করে তারা। তবে পুলিশ তাদের গতি রোধ করে।
গণমিছিল শুরুর আগে সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ অভিযোগ করে বলেন, ‘বর্তমান সরকারের শুরুটা হয়েছিল অবৈধ উপায়ে। অবৈধভাবে ক্ষমতা গ্রহণের কারণে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সরকারদলীয় প্রায় সবাই দুর্নীতিতে নিমজ্জিত। ফলে সরকারের নীতিবাক্যে কাজ হচ্ছে না। বর্তমানে পেঁয়াজসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। খুন, ধর্ষণ, নারী অপহরণ, ঘুষ, দুর্নীতি, মাদক— এগুলো খুবই সস্তা! সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে দিয়ে নতুন নির্বাচন দিতে হবে।’
তিনি বলেন, ‘সরকার নিজেদের ব্যর্থতা এড়াতে পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছে। এ ধরনের কাণ্ডজ্ঞানহীন মন্ত্রীদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।’
দলটির ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ‘এই অবৈধ সরকার যতদিন থাকবে ততদিন জনগণের দুর্ভোগ লাঘব হবে না। প্রায় দুই মাস ধরে পেঁয়াজের বাজারে আগুন।’ অথচ বাণিজ্য মন্ত্রণালয় কোনও কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

/সিএ/এইচএন/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম