সরকার ক্ষমতা ছাড়তে ভয় পায়: নজরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ১৮:১০আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৮:৩৬

জেটেব আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি`র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ইতিহাস কাউকে ক্ষমা করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ক্ষমতা ছাড়ার কথা ভাবলেই ভয় পায় আওয়ামী লীগ সরকার। তারা জানে, দেশের জনগণ তাদের পছন্দ করে না।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মওলানা মুহাম্মদ আকরম খাঁ হলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকারকে জনগণ ভালোবাসে না, পছন্দ করে না। কেন তাহলে জোর করে ক্ষমতায় থাকতে হবে? এই সরকার জানে বিএনপি সরকার ক্ষমতায় এলে তাদের কী হবে। সারাদেশে যে নৈরাজ্য চালাচ্ছে এর পরিণতি কী হবে। তাই ভয় পায় এখন এই সরকার। ক্ষমতা ছাড়তে ভয় পায় তারা।

তিনি বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। খালেদা জিয়া একজন বয়স্ক ও অসুস্থ মানুষ। বর্তমান সরকার তার ওপর যে অমানবিক নির্যাতন করছে তাতেই বোঝা যায় এই সরকার কতটা অমানবিক। আমরা শিগগিরই তীব্র আন্দোলন গড়ে তুলে বেগম জিয়াকে মুক্ত করবো এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো।

পেঁয়াজ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, যে সরকার পেঁয়াজের দাম কন্ট্রোল করতে পারে না, সে দেশ কীভাবে কন্ট্রোল করবে? সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। লবণের দাম, চালের দাম, পেঁয়াজের দাম, সবজির দাম, সবকিছুর সাধ্যের বাইরে চলে গেছে। মানুষ কীভাবে বেঁচে থাকবে। আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত আন্দোলনে নামবো এবং এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করবো।

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সারাদেশে যে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে তাতে বিএনপির সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এই আন্দোলনকে তিনি যৌক্তিক বলেও মন্তব্য করেন।

 

/এইচএন/টিএন/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম