আলোচনা ‘ফলপ্রসূ’, দ্রুত খুলবে ফেসবুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
০৬ ডিসেম্বর ২০১৫, ১৩:০৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৯:২৬

FACEBOOK MEETING দ্রুত ফেসুবক খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় ‘বৈঠক ফসপ্রসূ’ হয়েছে বলেও জানান তিনি।

এর আগে রবিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, র‌্যাব ও পুলিশ প্রধানসহ বিটিআরসি ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিথ্যা প্রোপাগান্ডা, সাইবার হয়রানি, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের মাধ্যমে ফেসবুকের অপব্যবহার হচ্ছিল। ফেসবুক কর্তৃপক্ষকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ এসব বিষয়ে পরে তাদের সিদ্ধান্তের কথা জানাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন- ‘প্রয়োজনে ফেসবুক ফিল্টারিংসহ যা করা দরকার তার সবই করা হবে।’

ফেসবুকের পক্ষ থেকে আলোচনায় অংশ নিয়েছেন প্রতিষ্ঠানটির আইন বিষয়ক কর্মকর্তা বিক্রম লাং এবং ফেসবুক দক্ষিণ এশিয়ার পলিসি এডভাইজর দিপালি লিবারহ্যান।

/এইচএএইচ/এআই/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম