খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৯, ১৫:২০আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১৫:২৮

সমাবেশ স্থলে বিএনপির নেতাকর্মীরা

কারাবন্দি চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির প্রতিবাদ সমাবেশক চলছে। এর আগে সমাবেশকে কেন্দ্র করে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার, ব্যানার ও ফ্যাস্টুন সহকারে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন।

রবিবার (২৪ নভেম্বর) বেলা ২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ শুরু হয়।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে নাইটিংগেল, ফকিরাপুল ও নয়াপল্টন এলাকার রাস্তায় যান চলাচল কমে গেছে। তবে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে একটি লেন যান চলাচলের উন্মুক্ত রাখা হয়েছে। সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থানে রয়েছেন।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন,  ‘আজকের সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের চূড়ান্ত ডাক আসতে পারে। সরকারের সব বাধা অতিক্রম করে সমাবেশে ব্যাপক জমায়েত হয়েছে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে  দলটির স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। কারাবন্দি অবস্থায় বর্তমানে তিনি  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রযেছেন।

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম