খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৫, ০৫:৫৪আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ০৫:৫৮
image

BNP Comiti meeting বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শুরু করেছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
এ বিষয়ে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। বৈঠকটি ঘণ্টা দুয়েক ধরে চলার কথা রয়েছে। তবে বৈঠক শেষে সাংবাদিকদের কোনও ব্রিফিং করা হবে না বলে জানিয়েছেন তিনি।
বৈঠকে স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে ৯ জন উপস্থিত আছেন। চেয়ারপারসন খালেদা জিয়াসহ উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, বাবু গয়েশ্বর রায় চৌধুরী।
অসুস্থ থাকায় বৈঠকে উপস্থিত হতে পারেননি ডক্টর আর এ গনি, এম শামসুল ইসলাম, তরিকুল ইসলাম, মোশারফ হোসেন, এম কে আনোয়ার।
এছাড়া আত্মগোপনে থাকায় বৈঠকে উপস্থিত হতে পারেননি মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

দেশের বাইরে থাকায় উপস্থিত হতে পারেননি নজরুল ইসলাম খান এবং প্রবাস জীবনযাপনের কারণে অনুপস্থিত ছিলেন তারেক রহমান।

ইতোমধ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হয়েছে আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর।

/এসটিএস/এনএস/এএইচ/

সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম