গণতন্ত্র আর ষড়যন্ত্র একসঙ্গে চলে না: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৯, ১৬:৩৯আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৬:৪৪

গণতন্ত্র আর ষড়যন্ত্র একসঙ্গে চলে না: গয়েশ্বর

জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘গণতন্ত্র আর ষড়যন্ত্র একসঙ্গে চলে না। দেশে গণতন্ত্র নাই, সে কারণেই ষড়যন্ত্র।’

সোমবার (২৫ ন‌ভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হ‌লে ‘তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী, জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘এই যে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র, তাহলে জিয়া পরিবারের সদস্য সংখ্যা কয়জন? বেগম খালেদা জিয়া, তারেক রহমান; আর আরাফাত রহমান কোকো তো মারা গেছেন এবং তাদের সন্তানরা, এই কজন? না, জিয়া পরিবারের সদস্য সংখ্যা বাংলাদেশের কম হলেও ১৬ কোটি। এই ১৬ কোটি মানুষ বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের মধ্যে বিস্তৃত।’

তিনি বলেন, ‘জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের ১৬ কোটি মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। সুতরাং এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবার দায়িত্ববোধ জনগণের মধ্যে আছে।’

এই বিএনপি নেতা আরও বলেন ‘গণতন্ত্রিক আন্দোলনটাই হচ্ছে যথার্থ। আমরা যদি গণতান্ত্রিকভাবে সফল হতে পারি, খালেদা জিয়া বিনাপ্রশ্নে বাড়ি চলে আসবেন। তাকে আটকে রাখা তো দূরের কথা, কত তাড়াতাড়ি তাকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দেবেন সেজন্য ব্যস্ত হয়ে যাবেন তারা। সুতরাং মনে রাখতে হবে, জনগণের দাবি সবসময় আন্দোলন-সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আদালতের রায়ের মাধ্যমে নয়।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি মাহফুজুল কবীর, বিএনপির যুগ্মমহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য লায়ন মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, সদস্য এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

/এইচএন/এএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক