খালেদা জিয়ার ‘অবিকৃত স্বাস্থ্য প্রতিবেদন’ উপস্থাপনের দাবি আব্বাসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৮আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৬:২৯

বক্তব্য রাখছেন মির্জা আব্বাস

আগামী ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘অবিকৃত স্বাস্থ্য প্রতিবেদন’ উপস্থাপনের দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পুলিশ ছাড়া রাজপথে আসারও আমন্ত্রণ জানান তিনি।

সোমবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

সুপ্রিম কোর্টে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সঠিক চিত্র তুলে ধরার দাবি জানিয়ে আব্বাস বলেন, ‘আগামী ৫ ডিসেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিম কোর্টে উপস্থাপন করা হবে। আমরা চাই, ওই প্রতিবেদন যে অবস্থায় আছে, সেই অবস্থায় উপস্থাপন করা হোক। অবিকৃত অবস্থায় উপস্থাপন করা হোক। পরিবর্তন যেন না করা হয়। তাহলে দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রকৃত অবস্থা জানা যাবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ। তার সঙ্গে এখন আর দেখা করতে দেওয়া হচ্ছে না। সন্দেহ হচ্ছে, চিকিৎসার নামে তার অপচিকিৎসা করা হচ্ছে কিনা, ক্ষতি করার জন্য। খালেদা জিয়ার ক্ষতি হলে তার হিসাব জনগণ পাই পাই করে নেবে।’

পুলিশ ছাড়া আওয়ামী লীগকে রাজপথে নামার আমন্ত্রণ জানিয়ে ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি আন্দোলন করার আগেই তো আপনারা ভয় পেয়ে গেছেন। গ্রেফতার শুরু করে দিয়েছেন। আপনারা যে দাঁতভাঙা জবাব দেবেন, কামড় দেওয়ার সেই দাঁতগুলো কি আপনাদের আছে? আমি চ্যালেঞ্জ করে বলে দিতে চাই, ছোট্ট একটি মটরশুঁটিতেও কামড় দেওয়ার যোগ্যতা আওয়ামী লীগের নেই।’

তিনি আরও বলেন, ‘পুলিশ, র‌্যাব ও বিজিবি ছাড়া এক মিনিটও ক্ষমতায় থাকার ক্ষমতা নেই তাদের। সেই ক্ষমতা আওয়ামী লীগের আর নেই। বেশি কথা বলা ঠিক নয় কাদের সাহেব। গ্রেফতারের ভয়ে বিএনপির নেতাকর্মীরা গর্তে লুকিয়ে থাকে না। আমাদের ভয়ের কিছু নাই। পুলিশ ছাড়া আপনাদের ক্ষমতায় থাকার কোনও উপায় নেই। দল দিয়ে আওয়ামী লীগ টিকে থাকবে, সেই আওয়ামী লীগ এখন আর নেই। শেখ মুজিবের আমলে যে আওয়ামী ছিল, সেই আওয়ামী লীগের কথা এখন আপনারা ভুলে যান। সেই আওয়ামী লীগকে আপনারা অনেক আগেই কবর দিয়ে দিয়েছেন। পুলিশ ছাড়া রাজপথে আসেন।’

এসময় আরও বক্তব্য রাখেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

/এইচএন/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম