৩০ ডিসেম্বর কালো দিবস পালন করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৭

 

আগামী ৩০ ডিসেম্বর দেশব্যাপী কালো দিবস পালন করার আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দলের জাতীয় পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের সাধারণ সম্পাদক সাইফুল হক জানান,  সভায় গৃহিত প্রস্তাবে বলা হয়েছে, ‘‘ভোটের অধিকার কেড়ে নেবার পর এখন সরকার ভাতের অধিকারও কেড়ে নিচ্ছে। কথিত উন্নয়নের নামে প্রাণ-প্রকৃতি-সুন্দরবন ও জাতীয় সম্পদবিনাশী নানা বিধ্বংসী প্রকল্পের মাধ্যমে তারা মানুষের জীবনের উপর অধিকারও কেড়ে নিতে চাইছে।’’

সভায় গৃহীত এক প্রস্তাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামী ৩০ ডিসেম্বর দেশব্যাপী ‘কালো দিবস’ পালন এবং সমাবেশ-বিক্ষোভের মধ্য দিয়ে  ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করার আহ্বান জানানো হয়।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা আকবর খান, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, মাহমুদ হোসেন, সজীব সরকার রতন, জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন শান্ত, ডি.এন রায়, সাইফুল ইসলাম, রহিমা খাতুন, ওমর ফারুক হারুন, মতিউর রহমান তপন, আবু নাহার রাইসুদ্দীন, অরবিন্দু বেপারী বিন্দু, হুমায়ুন মুজিব, জোনায়েদ হোসেন, রাজিয়া সুলতানা, শফিকুল ইসলাম নেওয়াজ, ডা. মনোয়ার হোসেন, আনছারুল ইসলাম প্রমুখ।

এসটিএস/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম