ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জাতীয় ঐক্য চান জামায়াত নেতা বুলবুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৪

জামায়াতে ইসলামীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দলটির নেতা নুরুল ইসলাম বুলবুল

দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধেরভিত্তিতে জাতীয় ঐক্য গঠন করে আওয়ামী লীগ সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগর (দক্ষিণ) আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘ক্ষমতাসীনদের নতজানু পররাষ্ট্রনীতির ফলে রাষ্ট্র পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। এ অবস্থায় অর্থনৈতিক দুর্বৃত্তায়ন থেকে দেশকে রক্ষা করতে, জনগণের ভোট ও ভাতের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে প্রত্যেক নাগরিককে একজন বলিষ্ঠ বিপ্লবীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।’

রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘সাম্য, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আমরা যে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছিলাম তা আজও বাস্তবায়িত হয়নি। স্বাধীনতার স্বপ্ন ছিল বাক-স্বাধীনতা, গণতন্ত্রের মুক্তি, অর্থনৈতিক মুক্তি। অথচ এখনও আমাদের গণতন্ত্রের মুক্তির জন্য লড়াই করতে হচ্ছে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মন্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম