মির্জা ফখরুলের বাবাকে নিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী মিথ্যা তথ্য দিয়েছেন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৯, ২২:১২আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২২:১৬

রুহুল কবির রিজভী (ফাইল ছবি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবাকে নিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমিনকে নিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা। এই বক্তব্যের সঙ্গে সত্যের কোনও সম্পর্ক নেই।’ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে  তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর দিনাজপুরে এক অনুষ্ঠানে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা রাজাকার ছিলেন।’
এই প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘একাত্তর সালের এপ্রিল মাসে মির্জা রুহুল আমিন ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ভারতের পশ্চিম দিনাজপুরের ইসলামপুর অবস্থান করেন। পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে তার কাজ করা বা রাজাকারের তালিকায় নাম লেখানোর কোনও সুযোগই ছিল না। সেই কারণে তার নাম কোনও তালিকাতেই নেই।’
রিজভী আরও বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। তার আত্মীয়-স্বজনরা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তার চাচা উইং কমান্ডার (অব.) এস আর মির্জা প্রবাসী সরকারের মুক্তিযোদ্ধা রিক্রুটমেন্ট বিভাগের পরিচালক ছিলেন। আরেক চাচা বাবলু মির্জা ও তার ভগ্নিপতি ড. আবুল কালাম মুক্তিযোদ্ধা ছিলেন।’ মির্জা ফখরুল ইসলামের বড় মামা আবু জাহেদ ইবনে ইউসুফ দিনাজপুর জেলা স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের শীর্ষস্থানীয় নেতা ছিলেন বলেও তিনি জানান।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম