আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ৪১ থেকে বাড়িয়ে ৫১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ১৮:২৯আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৯

আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবার ৪১ জন থেকে বাড়িয়ে ৫১ জন করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি জানান, পুরনো কমিটির সব উপদেষ্টাকে নতুন কমিটিতেও রাখা হয়েছে। বাকিদের নাম পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে শুক্রবার (২০ ডিসেম্বর)। দুই দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে শনিবার। শেষ দিন প্রথমে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। এরপর দলের সভাপতিমণ্ডলী, উপদেষ্টা পরিষদ, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নাম প্রস্তাব করে কাউন্সিলের সম্মতি নেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএইচবি/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম