ইভিএমে আপত্তি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২১:১৩

ডিএসসিসি ও ডিএনসিসি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সোমবার (২৩ ডিসেম্বর) রাতে সংবাদ সম্মেলনে ইভিএম ব্যবহারে ইসির সিদ্ধান্তের বিরোধিতা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই বৈঠকে স্কাইপে যুক্ত ছিলেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নির্বাচনে সব কেন্দ্রে ইসির ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা অত্যন্ত আপত্তিজনক। আমরা এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। ইভিএমে নির্বাচনের ফলাফল পাল্টানো এবং কারচুপির যথেষ্ট সুযোগ রয়েছে। এই নির্বাচনেও ইভিএম ব্যবহারের বিরোধিতা করছি।’
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) ঢাকা সিটির নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে। আমরা মনে করি, অত্যন্ত তড়িঘড়ি করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। এর পেছনে নির্বাচন কমিশনের যে মূল উদ্দেশ্য থাকে, সেটাই আছে বলে আমরা আশঙ্কা করছি। তারা সরকারি দলকে জয়ী করার জন্য তড়িঘড়ি তফসিল দিয়েছে।’
২৬ ডিসেম্বর মনোনয়ন ফরম বিক্রি

মেয়র পদে প্রার্থী মনোনয়নের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি করা হবে। সকাল ১০টা থেকে মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন। ২৭ ডিসেম্বর বিকালের মধ্যে ফরম জমা দিতে হবে। ২৮ ডিসেম্বর দলের পার্লামেন্টারি বোর্ড মিটিং করে প্রার্থী চূড়ান্ত করবে।’
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কাউন্সিলর পদে যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, তাই ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর বিষয়টি বিএনপির অভ্যন্তরীণ বিষয় হিসেবে থাকবে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত আগেই হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমরা অংশ নেবো। তবে নির্বাচনের পরিবেশের ওপর নির্ভর করবে শেষ পর্যন্ত কী দাঁড়ায়।’
স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

/এএইচআর/ওআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম