‘সিটি নির্বাচনে ভোট ডাকাতি হলে দেশবাসী কাউকে ছেড়ে দেবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৭

ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। বিগত নির্বাচনগুলোর মতো ভোট ডাকাতি ও আগের রাতে নির্বাচনের চেষ্টা করা হলে দেশবাসী আর  কাউকে ছেড়ে দেবে না। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে ইসলামী আন্দোলনের নির্বাচন প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়— সেই ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পদ। এ পদের খেয়ানত করলে জনতার আদালতে একদিন দাঁড়াতে হবে। ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন অংশ নিয়ে ভোট ডাকাতি ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

সভায় উপস্থিত ছিলেন— দলটির যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান, আমিনুল ইসরাম, ইমতিয়াজ আলম, আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতি হেমায়েতুল্লাহ, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী